ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
রাজফুলবাড়িয়ার ডেলিকেট গার্মেন্টস লিমিটেডের কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়া হয়; মামলার পরও এখনো গ্রেপ্তার বা টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ

রাজফুলবাড়িয়ার ডেলিকেট গার্মেন্টসে ২৫ লাখ টাকার ছিনতাই, রহস্যে ঘেরা তদন্ত

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কারখানাটির কর্মকর্তা ও মালিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ডেলিকেট গার্মেন্টস লিমিটেড-এর কর্মকর্তা মামুন জানান, সেদিন হেমায়েতপুর ইসলামী ব্যাংক থেকে ২৫ লাখ টাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানের এডমিন ম্যানেজার বাইজিদ মিয়া, কর্মকর্তা রাসেল হোসেন ও অ্যাসিস্ট্যান্ট এডমিন ম্যানেজার আব্দুর রহিম লিটন

টাকা উত্তোলনের পর তারা একটি প্রাইভেটকারে করে ঢাকা–আরিচা মহাসড়ক হয়ে তেজগাঁও রেজিস্ট্রি অফিসের উদ্দেশে রওনা দেন। পথে সাভারের তুরাগ এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি মাইক্রোবাস তাদের গাড়িটিকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে আটকে দেয়।

দুর্বৃত্তরা গাড়িতে মাদক আছে বলে অভিযোগ তুলে তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয়। পরবর্তীতে তাদের হাত-পা-মুখ বেঁধে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। পরে দুই কর্মকর্তাকে ধামরাইয়ের সুতিপাড়া ব্রিজের নিচে এবং অপরজনকে টাঙ্গাইল এলাকায় ফেলে যায় তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। তবে এ পর্যন্ত পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারেও ব্যর্থ হয়েছে

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, “ঘটনার তদন্ত চলছে। টাকা উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

এদিকে টাকার কোনো হদিস না পাওয়ায় কারখানার কর্মকর্তা ও মালিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজফুলবাড়িয়ার ডেলিকেট গার্মেন্টস লিমিটেডের কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেওয়া হয়; মামলার পরও এখনো গ্রেপ্তার বা টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ

রাজফুলবাড়িয়ার ডেলিকেট গার্মেন্টসে ২৫ লাখ টাকার ছিনতাই, রহস্যে ঘেরা তদন্ত

আপডেট সময়: ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫