ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষামন্ত্রী ৪১ কোটি টাকার সম্পত্তির মালিক সারা আলী খান, সিনেমাপ্রতি নেন ৩ কোটি! আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আহত অর্ধশতাধিক সাভারে গোডাউনে চুরির ঘটনায় ডিবির অভিযানে গ্রেপ্তার ১ সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সন্তানধারণের ক্ষমতা কম, চিকিৎসকের কথায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী সাভারে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ জন গ্রেপ্তার অবশেষে প্রেমের সম্পর্ক স্বীকার জাহ্নবীর, কবে বিয়ে করবেন?
বিশেষ অভিযান চালিয়ে আশুলিয়ার শান্তিনগর এলাকা থেকে আটক দুলাল শেখ

ডিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার ৩০ নভেম্বর সকাল ৬ টার দিকে আশুলিয়া থানাধীন শান্তিনগর এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান–এর দিকনির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সংগীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

অভিযানকালে খুলনা সোনাডাঙ্গা বৌ-বাজার এলাকার বাবুল শেখ এর ছেলে মোঃ দুলাল শেখ (৩৫)–কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। দুলাল শেখ বর্তমানে আশুলিয়ার চাড়ালপাড়া (হুমায়ুন সাহেবের বাড়ির ভাড়াটিয়া) হিসেবে বসবাস করছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। ডিবি (উত্তর) জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশেষ অভিযান চালিয়ে আশুলিয়ার শান্তিনগর এলাকা থেকে আটক দুলাল শেখ

ডিবি’র অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার ৩০ নভেম্বর সকাল ৬ টার দিকে আশুলিয়া থানাধীন শান্তিনগর এলাকা থেকে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান–এর দিকনির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সংগীয় ফোর্স অভিযানে অংশ নেয়।

অভিযানকালে খুলনা সোনাডাঙ্গা বৌ-বাজার এলাকার বাবুল শেখ এর ছেলে মোঃ দুলাল শেখ (৩৫)–কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। দুলাল শেখ বর্তমানে আশুলিয়ার চাড়ালপাড়া (হুমায়ুন সাহেবের বাড়ির ভাড়াটিয়া) হিসেবে বসবাস করছিলেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। ডিবি (উত্তর) জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

✒️ আরও পড়ুন 📖  হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার