ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সদর, সিঙ্গাইর, ঘিওর ও সাটুরিয়ায় পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু

মানিকগঞ্জে একদিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার

মানিকগঞ্জ জেলায় একদিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর, সিঙ্গাইর, ঘিওর ও সাটুরিয়া উপজেলায় পৃথক ঘটনায় এসব লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে আবু হানিফ (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল বসরের ছেলে।

মৃতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার জানান, হানিফ ঢাকায় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা নেন, কিন্তু ফেরত দিতে না পারায় মানসিক চাপে ছিলেন। মানিকগঞ্জে এক পাওনাদারের সঙ্গে টাকা পরিশোধের কথা থাকলেও, তারা আসার আগেই দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি।

অন্যদিকে সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এছাড়া সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামে পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার (৩০) নামে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে সোনা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বছর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। রোববার রাতে বোনের বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। সকালে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে সাটুরিয়ার বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় কাজ করার সময় ছাদ থেকে ড্রাম পড়ে রাসেল মাহমুদ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জামালপুর সদর উপজেলার রুহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও ঘিওর থানার ওসি কোহিনুর ইসলাম জানান, উদ্ধার করা পাঁচটি লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সদর, সিঙ্গাইর, ঘিওর ও সাটুরিয়ায় পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু

মানিকগঞ্জে একদিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার

আপডেট সময়: ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

মানিকগঞ্জ জেলায় একদিনে নারীসহ পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সদর, সিঙ্গাইর, ঘিওর ও সাটুরিয়া উপজেলায় পৃথক ঘটনায় এসব লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে আবু হানিফ (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল বসরের ছেলে।

মৃতের সাবেক স্ত্রী বৃষ্টি আক্তার জানান, হানিফ ঢাকায় তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা নেন, কিন্তু ফেরত দিতে না পারায় মানসিক চাপে ছিলেন। মানিকগঞ্জে এক পাওনাদারের সঙ্গে টাকা পরিশোধের কথা থাকলেও, তারা আসার আগেই দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি।

অন্যদিকে সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এছাড়া সিঙ্গাইর উপজেলার দেওলি গ্রামে পারিবারিক কলহের জেরে রোজিনা আক্তার (৩০) নামে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘিওর উপজেলার দেওভোগ গ্রামে সোনা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বছর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। রোববার রাতে বোনের বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। সকালে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে সাটুরিয়ার বারবাড়িয়া এলাকায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় কাজ করার সময় ছাদ থেকে ড্রাম পড়ে রাসেল মাহমুদ (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জামালপুর সদর উপজেলার রুহুল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

✒️ আরও পড়ুন 📖  কারাগারের দিনগুলোতে খাবারের আসল মূল্য শিখেছেন রিয়া চক্রবর্তী