ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
চিড়িয়াখানার শিশুপার্কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি—দর্শনার্থীদের ক্ষোভ

রংপুর চিড়িয়াখানায় ট্রেনের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

রংপুরে চিড়িয়াখানার ভেতরে অবস্থিত শিশুপার্কে ট্রেনের নিচে পড়ে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত শিশুটির পরিচয় এখনো জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু পরক্ষণেই শিশুটির অভিভাবকরা মরদেহ নিয়ে চলে যান— এমনকি ডেড সার্টিফিকেটও সংগ্রহ করেননি তারা।

চিড়িয়াখানায় উপস্থিত দর্শনার্থীরা অভিযোগ করে বলেন, পার্কের ভেতর দিয়ে যে রেললাইনটি গেছে, সেটি মানুষের চলাচলের পথ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। কিন্তু ট্রেন চলাচলের সময় সে পথ বন্ধ রাখার কোনো ব্যবস্থা নেই। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতাই এই দুর্ঘটনার মূল কারণ।

রংপুর জেলা ভেটেরিনারি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ওমর ফারুক জানান, “শিশুটি তার মা-বাবার সঙ্গে চিড়িয়াখানার ভেতরে শিশুপার্কে ছিল। চলন্ত ট্রেনের সময় হঠাৎ শিশুটি হাত ছেড়ে রেলের ওপর উঠে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শুনেছি, তারা লালমনিরহাট থেকে এসেছিলেন।”

তিনি আরও বলেন, “এমন দুর্ঘটনা এড়াতে দর্শনার্থীদের পাশাপাশি চিড়িয়াখানা কর্তৃপক্ষকেও আরও সতর্ক হতে হবে।”

দুর্ঘটনার পর চিড়িয়াখানার ভেতরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

চিড়িয়াখানার শিশুপার্কে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি—দর্শনার্থীদের ক্ষোভ

রংপুর চিড়িয়াখানায় ট্রেনের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময়: ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫