ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন জনতা ব্যাংক কর্মকর্তা গোলাম রব্বানী — ভ্রাম্যমান আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড।

রংপুরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দেয়ায় ব্যাংক কর্মকর্তা আটক, এক মাসের কারাদণ্ড

রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক (Sub-Inspector of Food) নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে গোলাম রব্বানীকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংকের রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে। তিনি পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনের (রোল নং: ২২৮৩৮৪৬) হয়ে অর্থের বিনিময়ে প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ধরা পড়ায় গোলাম রব্বানীকে তাৎক্ষণিকভাবে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মূল পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি ভবিষ্যতে খাদ্য অধিদপ্তরের কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

রংপুরে মোট ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদে অংশ নেন।

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন জনতা ব্যাংক কর্মকর্তা গোলাম রব্বানী — ভ্রাম্যমান আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড।

রংপুরে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় প্রক্সি দেয়ায় ব্যাংক কর্মকর্তা আটক, এক মাসের কারাদণ্ড

আপডেট সময়: ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক (Sub-Inspector of Food) নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে গোলাম রব্বানীকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংকের রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামে। তিনি পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনের (রোল নং: ২২৮৩৮৪৬) হয়ে অর্থের বিনিময়ে প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ধরা পড়ায় গোলাম রব্বানীকে তাৎক্ষণিকভাবে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মূল পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি ভবিষ্যতে খাদ্য অধিদপ্তরের কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

রংপুরে মোট ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদে অংশ নেন।

✒️ আরও পড়ুন 📖  অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা