ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
চার্জশিট শিগগিরই, এখন পর্যন্ত গ্রেফতার ১১ জন—নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যার ঘটনায় শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এ মামলায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি দৃঢ়ভাবে বলেন, এই সরকারের মেয়াদেই বিচারকাজ সম্পন্ন করা হবে।

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে যারা সহিংসতা সৃষ্টি বা ভোট বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু রাখতে সহযোগিতা করার পাশাপাশি প্রচলিত বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দেন।

সর্বাধিক পঠিত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

চার্জশিট শিগগিরই, এখন পর্যন্ত গ্রেফতার ১১ জন—নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই শরীফ ওসমান হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময়: ০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬