ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বাগআঁচড়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

যশোরের শার্শায় বাসচাপায় নারী নিহত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল আমতলা এলাকায় রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাসচাপায় হালিমা খাতুন (৬২) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত হালিমা খাতুন ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী এবং বাগআঁচড়া আমতলা এলাকার মৃত বেলায়েত গাজীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিনি রাস্তা পার হয়ে তার ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ‘লিটন ট্রাভেলস’ নামের একটি বাস তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ রাস্তা থেকে সরিয়ে নিহতের ভাইয়ের বাড়িতে রাখে। ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বাগআঁচড়ায় বাবার বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

যশোরের শার্শায় বাসচাপায় নারী নিহত

আপডেট সময়: ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল আমতলা এলাকায় রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাসচাপায় হালিমা খাতুন (৬২) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত হালিমা খাতুন ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলীয়া গ্রামের মতিয়ার দফাদারের স্ত্রী এবং বাগআঁচড়া আমতলা এলাকার মৃত বেলায়েত গাজীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় তিনি রাস্তা পার হয়ে তার ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ‘লিটন ট্রাভেলস’ নামের একটি বাস তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ রাস্তা থেকে সরিয়ে নিহতের ভাইয়ের বাড়িতে রাখে। ঘাতক বাসটিকে জনতা আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

✒️ আরও পড়ুন 📖  যশোরের শার্শায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল