যশোরের শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বেগম জিয়ার নামে এতিমদের মাঝে একটি খাসি ছাগল দান করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে শার্শা উপজেলার রামপুর প্রাইমারি স্কুল মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং সাবেক সভাপতি ও বর্তমান কমিটির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।
এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ ও আহম্মেদ আলী শাহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবির, সহদপ্তর সম্পাদক সাইদুজ্জামান, শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব খোকন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, উলাশী ইউনিয়ন বিএনপির সহসভাপতি জমাত আলী মেম্বার ও শামসুর রহমান বিষে, উপজেলা বিএনপির সদস্য সাইফুর রহমান মিলনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম।

শহিদুল ইসলাম, শার্শা প্রতিনিধি 





