ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ‘পিপলস চয়েজ’ ভোটিংয়ে শীর্ষে তানজিয়া জামান মিথিলা—ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ।

মিস ইউনিভার্সে এক নম্বরে বাংলাদেশি মিথিলা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময়: ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • 168

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ছবি: সংগৃহীত

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেট-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন কার্যক্রম ও বাছাই রাউন্ড।

এই আসরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের জন্য দারুণ গর্বের এক খবর বয়ে এনেছেন। ‘পিপলস চয়েজ’ বিভাগে শুরুতে তিন নম্বরে থাকলেও এখন তালিকার শীর্ষে উঠে এসেছেন মিথিলা। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটিং।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর অফিসিয়াল পেজে জানানো হয়েছে— “আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।”

এ অবস্থান ধরে রাখতে পারলে মিথিলা সরাসরি মিস ইউনিভার্সের প্রধান শিরোপার জন্য টপ অবস্থানে থাকবেন বলে আশা করা হচ্ছে। ভক্ত-অনুরাগীরাও তাকে এগিয়ে রাখতে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের ভোটও বাড়ছে-কমছে, তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না চূড়ান্ত ফল কী হবে। তবে মিথিলার বর্তমান অর্জন বাংলাদেশি ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ‘পিপলস চয়েজ’ ভোটিংয়ে শীর্ষে তানজিয়া জামান মিথিলা—ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ।

মিস ইউনিভার্সে এক নম্বরে বাংলাদেশি মিথিলা

আপডেট সময়: ১০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেট-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া ১২১ দেশের প্রতিযোগীদের নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন কার্যক্রম ও বাছাই রাউন্ড।

এই আসরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের জন্য দারুণ গর্বের এক খবর বয়ে এনেছেন। ‘পিপলস চয়েজ’ বিভাগে শুরুতে তিন নম্বরে থাকলেও এখন তালিকার শীর্ষে উঠে এসেছেন মিথিলা। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই ভোটিং।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর অফিসিয়াল পেজে জানানো হয়েছে— “আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।”

এ অবস্থান ধরে রাখতে পারলে মিথিলা সরাসরি মিস ইউনিভার্সের প্রধান শিরোপার জন্য টপ অবস্থানে থাকবেন বলে আশা করা হচ্ছে। ভক্ত-অনুরাগীরাও তাকে এগিয়ে রাখতে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের ভোটও বাড়ছে-কমছে, তাই এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না চূড়ান্ত ফল কী হবে। তবে মিথিলার বর্তমান অর্জন বাংলাদেশি ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

✒️ আরও পড়ুন 📖  দুঃসময়ে বিলাসবহুল রেস্তোরাঁ বন্ধ করছেন শিল্পা শেঠি