ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

সাভারে রেলিক সিটি’তে রাজউকের অভিযান

সাভার প্রতিনিধি : ঢাকার সাভারে অবৈধ ভাবে জমি বিক্রির অভিযোগে ‘রেলিক সিটি’ নামে একটি আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজউক। অভিযানে আর্থিক জরিমানা সহ প্রতিষ্ঠানটির অফিস উচ্ছেদ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সাভারের বিরুলিয়া ইউনিয়নের কুমারন, রাজারবাগ, কমলাপুর, সাধাপুর, চাকুলিয়া, চান্দপাড়া, রাজাসন, নিকরাইল, গান্ধারিয়া ও বিলঘাবিল মৌজার এ অভিযান পরিচালনা করা হয়।

রাজউকের তথ্যমতে, রেলিক সিটি নামে এই ডেভেলপার কোম্পানির কোনো বৈধ নিবন্ধন নেই। মাত্র ১০ বিঘা জমি বায়না করেই প্রায় ২৭ শত একর এলাকা ‘লে-আউট’ দেখিয়ে বিভিন্ন দামে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির অভিযোগ রয়েছে। গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং বৈধ কাগজপত্রের অনুপস্থিতির প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়।

সাভারে রেলিক সিটি'তে রাজউকের অভিযান

রাজউক জানায়, অভিযানে রেলিক সিটির সব সাইনবোর্ড ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়। সেই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের বিধানও আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছে একটি অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে যাতে তারা ভবিষ্যতে এই নামে কোনো কার্যক্রম চালাবে না।

রাজউকের এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ে নোটিশের জবাব না পাওয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রকল্পের লে-আউটে দেখা যায়, কুমারন, রাজারবাগ, কমলাপুর, সাধাপুর, চাকুলিয়া, চান্দপাড়া, রাজাসন, নিকরাইল, গান্ধারিয়া ও বিলঘাবিল মৌজা নিয়ে গড়ে তোলা হয়েছে এ প্রকল্প। তবে রাজউক বলছে, এসব জমি সাধারণ জলাধার ও কৃষি জমি হিসেবে সংরক্ষিত।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারে রেলিক সিটি’তে রাজউকের অভিযান

আপডেট সময়: ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

✒️ আরও পড়ুন 📖  সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ