ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার; উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা

মাদক বিক্রির নগদ অর্থসহ গ্রেপ্তার ৫

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)। পৃথক দুটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনায় ডিবি (উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ৯ জুন রাত সাড়ে ৯টার দিকে ধামরাই থানার খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সানোয়ার (৪০) ও লিটন (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ২০ গ্রাম। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এরপর ১০ জুন ভোর সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)। এ অভিযানে জহুরুল ইসলাম (২৮), সাদ্দাম হোসেন (৩৫) এবং জাহিদ মোল্লা (৪০) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পুড়িয়া হেরোইন (মোট ওজন ৬০ গ্রাম), মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৮০০ পুড়িয়া হেরোইন, যার ওজন ৮০ গ্রাম, এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগও রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সানোয়ারের বিরুদ্ধে ২টি, জহুরুল ইসলামের বিরুদ্ধে ১টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাভারে ৩০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধামরাই ও আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার; উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা

মাদক বিক্রির নগদ অর্থসহ গ্রেপ্তার ৫

আপডেট সময়: ০১:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬