ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও শীর্ষ পুলিশ কর্মকর্তারা

মহান বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

শ্রদ্ধা নিবেদনকালে একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুরে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে আইজিপি বাহারুল আলম শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সর্বশেষ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পৃথকভাবে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে—এমন প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও শীর্ষ পুলিশ কর্মকর্তারা

মহান বিজয় দিবসে রাজারবাগে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা

আপডেট সময়: ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

শ্রদ্ধা নিবেদনকালে একটি চৌকস পুলিশ দল সশ্রদ্ধ সালাম প্রদান করে এবং বিউগলের করুণ সুরে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এবং র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর বাংলাদেশ পুলিশের পক্ষে আইজিপি বাহারুল আলম শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সর্বশেষ ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পৃথকভাবে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে—এমন প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবি পুলিশের হাতে ধরা প্রতারক নারী, মিলল নগদ টাকা