ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান

মহানবী (সা.)-এর আদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 201

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে।

‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, মহানবী (সা.) ছিলেন “রাহমাতুল্লিল আলামিন” তথা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। আল্লাহ তাঁকে মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান—আল্লাহ বলেছেন, “হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি” (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)।

তিনি উল্লেখ করেন, নবী করিম (সা.) দুনিয়ায় এসেছিলেন “সিরাজাম মুনিরা” অর্থাৎ আলোকোজ্জ্বল প্রদীপরূপে, যিনি কুসংস্কার, অন্যায়, অবিচার, দাসত্ব ও পাপাচার থেকে মানুষকে মুক্তি দিয়ে শান্তি, প্রগতি ও কল্যাণের পথ দেখিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, নবী (সা.)-এর অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য, দয়া, মহৎ গুণাবলি এবং আল্লাহর প্রতি আনুগত্যের কারণে কুরআনে তাঁকে বলা হয়েছে “উসওয়াতুন হাসানাহ্” বা সুন্দরতম আদর্শ। এ জীবনাদর্শ প্রতিটি যুগের মানুষের জন্য দিশারী হয়ে থাকবে।

শেষে তিনি দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সকলের মাঝে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকাল ও পরকালীন মুক্তি সুনিশ্চিত হোক।”
***আমিন***

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানান

মহানবী (সা.)-এর আদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময়: ০৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত করতে পারে।

‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষ্যে শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, “ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয়। এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, মহানবী (সা.) ছিলেন “রাহমাতুল্লিল আলামিন” তথা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। আল্লাহ তাঁকে মানবজাতির হেদায়েত ও মুক্তির জন্য প্রেরণ করেছেন। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি জানান—আল্লাহ বলেছেন, “হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি” (সূরা আল-আম্বিয়া, আয়াত: ১০৭)।

তিনি উল্লেখ করেন, নবী করিম (সা.) দুনিয়ায় এসেছিলেন “সিরাজাম মুনিরা” অর্থাৎ আলোকোজ্জ্বল প্রদীপরূপে, যিনি কুসংস্কার, অন্যায়, অবিচার, দাসত্ব ও পাপাচার থেকে মানুষকে মুক্তি দিয়ে শান্তি, প্রগতি ও কল্যাণের পথ দেখিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, নবী (সা.)-এর অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য, দয়া, মহৎ গুণাবলি এবং আল্লাহর প্রতি আনুগত্যের কারণে কুরআনে তাঁকে বলা হয়েছে “উসওয়াতুন হাসানাহ্” বা সুন্দরতম আদর্শ। এ জীবনাদর্শ প্রতিটি যুগের মানুষের জন্য দিশারী হয়ে থাকবে।

শেষে তিনি দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সকলের মাঝে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক। মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক। মহানবী (সা.)-এর সুমহান আদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকাল ও পরকালীন মুক্তি সুনিশ্চিত হোক।”
***আমিন***

✒️ আরও পড়ুন 📖  জুমার নামাজের রাকাত ছুটে গেলে যা করবেন – বিস্তারিত নির্দেশনা