ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটিতে ডিবি পুলিশ পরিচয়ে ১০-১২ জন ডাকাতের প্রবেশ, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুট

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ভয়াবহ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটিতে ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলার বাসিন্দা নাসির উদ্দিনের ফ্ল্যাটে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ডাকাতরা ডিবি পুলিশের পোশাক ও পরিচয়ে দরজা খুলে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে পাশের কক্ষে আটকে রাখে। এ সময় তাদের মারধরও করা হয়। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা এবং নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতরা চলে গেলে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা জানান, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটিতে ডিবি পুলিশ পরিচয়ে ১০-১২ জন ডাকাতের প্রবেশ, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, রুপা ও নগদ টাকা লুট

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ভয়াবহ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময়: ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

সাভারের আলমনগর সুগন্ধা হাউজিং সোসাইটিতে ডিবি পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) রাতে সোসাইটির ৬ নম্বর বাড়ির ৩য় তলার বাসিন্দা নাসির উদ্দিনের ফ্ল্যাটে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ডাকাতরা ডিবি পুলিশের পোশাক ও পরিচয়ে দরজা খুলে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে পাশের কক্ষে আটকে রাখে। এ সময় তাদের মারধরও করা হয়। পরে আলমারি ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা এবং নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতরা চলে গেলে পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা জানান, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ডাকাতদের আটকের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার