ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
প্রেমিককে আটকে রেখে বর্বরতা, তদন্তে নেমেছে পুলিশ

মনপুরায় তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রেমিককে বেঁধে রেখে স্থানীয় দুই নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

ভোলার মনপুরা উপজেলায় এক তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তরুণীর প্রেমিককে বেঁধে রেখে স্থানীয় দুই নেতাসহ ছয়জন মিলে এ অপকর্ম চালায়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের উত্তর তালতলা নতুন বেড়ীবাঁধ এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণী ও তার প্রেমিককে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, শুক্রবার বিকেলে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। পাশাপাশি মামলায় আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা আসামির নাম উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, ধর্ষণের আলামত সংগ্রহ ও শারীরিক পরীক্ষা সম্পন্ন করতে ভুক্তভোগী তরুণীকে ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, “প্রেমিক যুগল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

প্রেমিককে আটকে রেখে বর্বরতা, তদন্তে নেমেছে পুলিশ

মনপুরায় তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট সময়: ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

প্রেমিককে বেঁধে রেখে স্থানীয় দুই নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

ভোলার মনপুরা উপজেলায় এক তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তরুণীর প্রেমিককে বেঁধে রেখে স্থানীয় দুই নেতাসহ ছয়জন মিলে এ অপকর্ম চালায়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের উত্তর তালতলা নতুন বেড়ীবাঁধ এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণী ও তার প্রেমিককে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, শুক্রবার বিকেলে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করেন। পাশাপাশি মামলায় আরও দুই থেকে তিনজন অজ্ঞাতনামা আসামির নাম উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, ধর্ষণের আলামত সংগ্রহ ও শারীরিক পরীক্ষা সম্পন্ন করতে ভুক্তভোগী তরুণীকে ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, “প্রেমিক যুগল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।”

✒️ আরও পড়ুন 📖  সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে ইয়াবাসহ মাদক কারবারি আটক