ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর উদ্যোগে আঞ্চলিক কূটনৈতিক উপস্থিতির প্রস্তুতি; জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন

মঙ্গলবার শপথ নিচ্ছে নতুন সরকার, ১৩ দেশের আমন্ত্রণ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 249

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক গুরুত্ব বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং বিএনপির একাধিক সূত্র।

একজন দায়িত্বশীল কর্মকর্তা শনিবার রাতে জানান, নির্বাচনে বিজয়ী দলের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনা করেই বিদেশি অতিথিদের আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি জোট।

বিশ্লেষকরা মনে করছেন, শপথ অনুষ্ঠানে একাধিক আঞ্চলিক শক্তির সম্ভাব্য উপস্থিতি নতুন সরকারের কূটনৈতিক অগ্রাধিকার ও পররাষ্ট্রনীতির দিকনির্দেশনার ইঙ্গিত বহন করতে পারে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস–এর উদ্যোগে আঞ্চলিক কূটনৈতিক উপস্থিতির প্রস্তুতি; জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন

মঙ্গলবার শপথ নিচ্ছে নতুন সরকার, ১৩ দেশের আমন্ত্রণ

আপডেট সময়: ০৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আন্তর্জাতিক গুরুত্ব বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং বিএনপির একাধিক সূত্র।

একজন দায়িত্বশীল কর্মকর্তা শনিবার রাতে জানান, নির্বাচনে বিজয়ী দলের নীতিনির্ধারণী পর্যায়ের সঙ্গে আলোচনা করেই বিদেশি অতিথিদের আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

আগামী মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি জোট।

বিশ্লেষকরা মনে করছেন, শপথ অনুষ্ঠানে একাধিক আঞ্চলিক শক্তির সম্ভাব্য উপস্থিতি নতুন সরকারের কূটনৈতিক অগ্রাধিকার ও পররাষ্ট্রনীতির দিকনির্দেশনার ইঙ্গিত বহন করতে পারে।

✒️ আরও পড়ুন 📖  আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী: প্রধান উপদেষ্টা