ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার ঢাকায় আগমন — জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, দ্বিপক্ষীয় বৈঠক ও তিনটি চুক্তি সইয়ের সম্ভাবনা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন এবং ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন শেরিং টোবগে।

সফরের প্রথম দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই নেতা একান্ত আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

ঢাকা সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সফর চলাকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভুটানের প্রধানমন্ত্রী আগামী সোমবার বাংলাদেশ ত্যাগ করবেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার ঢাকায় আগমন — জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, দ্বিপক্ষীয় বৈঠক ও তিনটি চুক্তি সইয়ের সম্ভাবনা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

আপডেট সময়: ০৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন এবং ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন শেরিং টোবগে।

সফরের প্রথম দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ভুটানের প্রধানমন্ত্রী। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই নেতা একান্ত আলোচনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

ঢাকা সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। সফর চলাকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভুটানের প্রধানমন্ত্রী আগামী সোমবার বাংলাদেশ ত্যাগ করবেন।

✒️ আরও পড়ুন 📖  প্রধান উপদেষ্টার সঙ্গে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ