ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য; আসামিদের বিরুদ্ধে তদন্ত জোরদার, পলাতকদের ধরতে অভিযান অব্যাহত

ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক হত্যাকাণ্ড: ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৭ নম্বর আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন গ্রেপ্তারকৃত আসামিদের পৃথকভাবে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আশিকুর রহমান (২৫), কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক শেখ মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে নিহত দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪০–১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে জনতা পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। রাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধপোড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের কাছে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।” তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের পরিবার দাবি করেছে, ধর্ম অবমাননার অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা। উৎপাদন বৃদ্ধি ও কর্মস্থলের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে দিপু চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই কারখানায় কর্মরত ছিলেন।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য; আসামিদের বিরুদ্ধে তদন্ত জোরদার, পলাতকদের ধরতে অভিযান অব্যাহত

ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে যুবক হত্যাকাণ্ড: ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর

আপডেট সময়: ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫