ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নৌকাডুবির শিকার দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিখোঁজ রয়েছে অপর শিশু।

কালিয়াকৈরে তুরাগ নদীতে নৌকাডুবি: শিশুর লাশ উদ্ধার, আরেকজন নিখোঁজ

বিজয়া দশমীতে তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটেছে

গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীতে তুরাগ নদীতে ইঞ্জিন চালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (সকাল সাড়ে ১০টার দিকে) ফায়ার সার্ভিসের ডুবুরি দল হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা রানী দাসের (৪) লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে একই গ্রামের তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় মনি দাস (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় ওঠে অঙ্কিতা ও তন্ময়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তুরাগ নদের চাপাইর ব্রিজ এলাকায় বড় একটি নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তেই ডুবে যায় নৌকাটি। এতে অনেকে সাঁতরে তীরে উঠলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, ঘটনার দিন উদ্ধার অভিযান চালিয়েও শিশুদের খুঁজে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে অঙ্কিতার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ তন্ময়ের সন্ধানে ডুবুরিদের অভিযান চলছে।

ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, “এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপর নিখোঁজ শিশুর সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে।”

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে নৌকাডুবির শিকার দুই শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনও নিখোঁজ রয়েছে অপর শিশু।

কালিয়াকৈরে তুরাগ নদীতে নৌকাডুবি: শিশুর লাশ উদ্ধার, আরেকজন নিখোঁজ

আপডেট সময়: ০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫