ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
অষ্টমনীষা ইউনিয়নে অভিযানে জব্দ কেমিক্যাল, নকল দুধ ও তেল — জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কঠোর ব্যবস্থা।

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড ও জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ উৎপাদনের অভিযোগে মোঃ মিজান আলী (২৮) নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ডিসেম্বর) সকালে অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর পাঁচ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ওই গ্রামে মোঃ আলমগীর হোসেনের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে কেমিক্যাল মেশানো নকল দুধ তৈরি করছিলেন মিজান আলী। তিনি মেন্দা পশ্চিম পাড়ার মৃত মোঃ গোলাম মোস্তফার ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারা অনুযায়ী তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং প্রস্তুত অবস্থায় থাকা ৮ লিটার নকল দুধ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিজান আলী জানান, তিনি ও তার ভাই ভাঙ্গুড়ার কথিত “নকল দুধ ব্যবসায়ী” মোহাম্মদ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে এ কাজ করে আসছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

অষ্টমনীষা ইউনিয়নে অভিযানে জব্দ কেমিক্যাল, নকল দুধ ও তেল — জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কঠোর ব্যবস্থা।

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময়: ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ উৎপাদনের অভিযোগে মোঃ মিজান আলী (২৮) নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ডিসেম্বর) সকালে অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর পাঁচ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ওই গ্রামে মোঃ আলমগীর হোসেনের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে কেমিক্যাল মেশানো নকল দুধ তৈরি করছিলেন মিজান আলী। তিনি মেন্দা পশ্চিম পাড়ার মৃত মোঃ গোলাম মোস্তফার ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারা অনুযায়ী তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং প্রস্তুত অবস্থায় থাকা ৮ লিটার নকল দুধ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিজান আলী জানান, তিনি ও তার ভাই ভাঙ্গুড়ার কথিত “নকল দুধ ব্যবসায়ী” মোহাম্মদ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে এ কাজ করে আসছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

✒️ আরও পড়ুন 📖  শার্শার প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর বিরুদ্ধে জুয়া ও অনৈতিক ব্যবসার অভিযোগে তদন্তেও রহস্যজনক ছাড়