ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন আলিম, স্বজনদের দাবি—স্বাভাবিক মৃত্যু

বেনাপোলে ডোবা থেকে মানসিক প্রতিবন্ধী আলিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের বেনাপোলে আলীম (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) সকালে বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলীম বেনাপোল ইউনিয়নের সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে জীবনযাপন করতেন।

স্থানীয়রা জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজ নিতে যান। এরপর কাছের একটি ডোবায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আলিমের স্বজনরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন ও স্থানীয়দের কাছ থেকে খাবার চাইতেন। কয়েক দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, আলিমকে কেউ হত্যা করেনি; তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক কুমার সাহা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিমের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তিনি মূলত ভবঘুরে ছিলেন। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

ওসি আরও জানান, আলিমের বড় ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং ভবঘুরে জীবনযাপন করতেন। কয়েক বছর আগে কক্সবাজারে একইভাবে রাস্তার পাশে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন আলিম, স্বজনদের দাবি—স্বাভাবিক মৃত্যু

বেনাপোলে ডোবা থেকে মানসিক প্রতিবন্ধী আলিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫