ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্বের বিকল্প নেই — বক্তারা

বেতাগীতে জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় বেতাগী পৌর অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব ডা. সুলতান আহমেদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —মাওলানা মো. আফজালুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। মাওলানা আবু জাফর মো. সালেহ, সাবেক জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। মো. আসাদুজ্জামান আল মামুন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, বামনা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান। এম. হাসিবুর রহমান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরগুনা জেলা শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার আমীর জনাব সাইদুল ইসলাম সোহরাব এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন।

বক্তারা বলেন, “দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ ও যোগ্য নেতৃত্বের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে।” তারা আরও বলেন, “নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

সমাবেশে জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। বক্তারা উপস্থিত জনগণকে আহ্বান জানান — আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ নেতৃত্বের বিকল্প নেই — বক্তারা

বেতাগীতে জামায়াতে ইসলামী’র সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময়: ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় বেতাগী পৌর অডিটোরিয়াম মাঠে অনুষ্ঠিত এ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব ডা. সুলতান আহমেদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —মাওলানা মো. আফজালুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। মাওলানা আবু জাফর মো. সালেহ, সাবেক জেলা আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। মো. আসাদুজ্জামান আল মামুন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বরগুনা জেলা। অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, বামনা উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান। এম. হাসিবুর রহমান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরগুনা জেলা শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার আমীর জনাব সাইদুল ইসলাম সোহরাব এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন।

বক্তারা বলেন, “দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ ও যোগ্য নেতৃত্বের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি ও দেশপ্রেমে উজ্জীবিত নেতৃত্বই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে।” তারা আরও বলেন, “নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

সমাবেশে জেলার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। বক্তারা উপস্থিত জনগণকে আহ্বান জানান — আল্লাহর আইন প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য।

✒️ আরও পড়ুন 📖  ঢাকা জেলায় বিশেষ অভিযানে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার