ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
২০ নভেম্বর নির্ধারিত সমন্বিত দামে আজও বিক্রি হচ্ছে স্বর্ণ; রুপার বাজারে নেই কোনো পরিবর্তন।

বিশ্ববাজারে দাম বাড়লেও বাংলাদেশে স্বর্ণের বাজার স্থিতিশীল

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লেও তার প্রভাব পড়েনি দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তারা সবশেষ ২০ নভেম্বর স্বর্ণের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে, এবং আজ শনিবার (২৯ নভেম্বর)ও সেই সমন্বিত দামেই সোনা বিক্রি হবে। বর্তমানে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি কিনতে খসাতে হবে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ২০ নভেম্বর ঘোষিত সেই দামের তালিকাই দেশে কার্যকর রয়েছে।

স্বর্ণের সর্বশেষ মূল্য (প্রতি ভরি ১১.664 গ্রাম): ২২ ক্যারেট: ২,০৮,১৬৭ টাকা, ২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা, ১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা, সনাতন পদ্ধতি: ১,৪১,৬৪৮ টাকা, বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।

এর আগে ১৯ নভেম্বর বাজুস স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা করেছিল, যা কার্যকর হয়েছিল ২০ নভেম্বর থেকে। তবে পরদিনই দাম কমিয়ে বর্তমান হার নির্ধারণ করা হয়।

রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে পরিবর্তন আসেনি। বর্তমানে দেশে রুপার দাম নিম্নরূপ— ২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০ নভেম্বর নির্ধারিত সমন্বিত দামে আজও বিক্রি হচ্ছে স্বর্ণ; রুপার বাজারে নেই কোনো পরিবর্তন।

বিশ্ববাজারে দাম বাড়লেও বাংলাদেশে স্বর্ণের বাজার স্থিতিশীল

আপডেট সময়: ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫