ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
সাভার মডেল থানার গেন্ডা বাসস্ট্যান্ড ও দক্ষিণ শ্যামপুর এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)।

মাদক নির্মূলে ডিবির অভিযান, দুইজন গ্রেফতার

ঢাকা জেলার সাভার এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ২৫ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ রিপন মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সরিষাজানি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সাভারের গেন্ডা টিয়া বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে, একইদিন রাত ১০টা ৪৫ মিনিটে সাভার মডেল থানাধীন দক্ষিণ শ্যামপুর এলাকায় আরেকটি অভিযানে মোঃ আঃ জলিল (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

সাভার মডেল থানার গেন্ডা বাসস্ট্যান্ড ও দক্ষিণ শ্যামপুর এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)।

মাদক নির্মূলে ডিবির অভিযান, দুইজন গ্রেফতার

আপডেট সময়: ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার সাভার এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর)। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ২৫ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন গেন্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ রিপন মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সরিষাজানি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে সাভারের গেন্ডা টিয়া বাড়ি এলাকায় ভাড়া থাকতেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

অপরদিকে, একইদিন রাত ১০টা ৪৫ মিনিটে সাভার মডেল থানাধীন দক্ষিণ শ্যামপুর এলাকায় আরেকটি অভিযানে মোঃ আঃ জলিল (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা-লিফলেট বিতরণ ও কর্মী সভা