ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাভারে হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণের পর মুক্তিপণ দাবি—টানা ২০ ঘণ্টার অভিযানে ভুক্তভোগী উদ্ধার, লেগুনা গাড়ি জব্দ

সাভারে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সাভারে প্রেমের ফাঁদে ফেলে পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ চার সদস্যের একটি অপহরণকারী চক্রকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন—রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মো. জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার সতাং গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯), এবং শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার এলাকার মো. বজলুর মিয়ার ছেলে মো. কাওসার হোসেন কনক (২০)।

পুলিশ জানায়, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে মোবাইলফোনে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে ডেকে এনে অপহরণ করে চক্রটি। পরে তাকে একটি গোপন স্থানে আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরিবার থেকে বিষয়টি ৯৯৯ নম্বরে জানানো হলে সাভার মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টার অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে জামশিং এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং নারীসহ চারজন অপহরণকারীকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, চক্রটি সাভার পৌর এলাকার গেন্ডা ও রেডিও কলোনি মহল্লায় ভাড়া বাসায় থেকে হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

সাভারে হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণের পর মুক্তিপণ দাবি—টানা ২০ ঘণ্টার অভিযানে ভুক্তভোগী উদ্ধার, লেগুনা গাড়ি জব্দ

সাভারে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময়: ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫