ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার
বিয়ের এক বছর পূর্তিতে ভালোবাসা, সারপ্রাইজ ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তাহসান খান ও রোজা আহমেদ

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস রোজা, আলোচনায় তাহসান

ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রোজা।

দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছরে পা রাখলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার সহধর্মিণী রোজা আহমেদ। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে ভালোবাসা, আয়োজন ও শুভেচ্ছায় ভরে উঠেছে এই তারকা দম্পতির বিশেষ দিনটি।

বিবাহবার্ষিকী ঘিরে রোজা আহমেদের ব্যতিক্রমী আয়োজন ও নজরকাড়া লুক ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তাহসান–রোজা।

সম্প্রতি রোজা আহমেদ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যানিভার্সারির কয়েকটি ছবি শেয়ার করেন। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। বরাবরের মতোই ফ্যাশন সেন্সে নজর কাড়লেও এবারের লুকে যেন চমক আরও বেশি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রোজা আহমেদ। তার এই স্টাইলিশ উপস্থিতি ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এদিকে, বিবাহবার্ষিকী উদযাপনের আয়োজনে ছিল দৃষ্টিনন্দন একটি কেক। সাদা ক্রিমে মোড়ানো কেকটি সাজানো ছিল বিশাল লিলি ফুল ও মোমবাতিতে। কেকের পাশে রাখা ছিল একটি গোলাপের তোড়া। অনেক নেটিজেনের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান খান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। তাদের বিয়ের মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই তারকা দম্পতি।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

বিয়ের এক বছর পূর্তিতে ভালোবাসা, সারপ্রাইজ ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তাহসান খান ও রোজা আহমেদ

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস রোজা, আলোচনায় তাহসান

আপডেট সময়: ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছরে পা রাখলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার সহধর্মিণী রোজা আহমেদ। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে ভালোবাসা, আয়োজন ও শুভেচ্ছায় ভরে উঠেছে এই তারকা দম্পতির বিশেষ দিনটি।

বিবাহবার্ষিকী ঘিরে রোজা আহমেদের ব্যতিক্রমী আয়োজন ও নজরকাড়া লুক ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তাহসান–রোজা।

সম্প্রতি রোজা আহমেদ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অ্যানিভার্সারির কয়েকটি ছবি শেয়ার করেন। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। বরাবরের মতোই ফ্যাশন সেন্সে নজর কাড়লেও এবারের লুকে যেন চমক আরও বেশি।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ঝলমলে সিকুইন দেওয়া বডিকন গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন রোজা আহমেদ। তার এই স্টাইলিশ উপস্থিতি ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এদিকে, বিবাহবার্ষিকী উদযাপনের আয়োজনে ছিল দৃষ্টিনন্দন একটি কেক। সাদা ক্রিমে মোড়ানো কেকটি সাজানো ছিল বিশাল লিলি ফুল ও মোমবাতিতে। কেকের পাশে রাখা ছিল একটি গোলাপের তোড়া। অনেক নেটিজেনের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে এমন বিশেষ সারপ্রাইজ দিয়েছেন তাহসান খান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। তাদের বিয়ের মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই তারকা দম্পতি।

✒️ আরও পড়ুন 📖  ‘হুকআপ সংস্কৃতিতে বিশ্বাসী নই’— প্রেম ও সম্পর্ক নিয়ে অকপট অনন্যা পান্ডে