ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার
সাভারের আশুলিয়ায় নিজ ভাড়া বাসা থেকে শ্রীলংকার এক গার্মেন্টস কর্মকর্তা ঝুলন্ত অবস্থায় উদ্ধার, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের।

বিদেশি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার আশুলিয়ায়

সাভারের আশুলিয়া এলাকা থেকে এক বিদেশি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি শ্রীলংকার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড (DEPZ) এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নিহতের বন্ধুরা তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তাদের সন্দেহ হয়। পরে তারা তার ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা ওই বিদেশি নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।”

পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার

সাভারের আশুলিয়ায় নিজ ভাড়া বাসা থেকে শ্রীলংকার এক গার্মেন্টস কর্মকর্তা ঝুলন্ত অবস্থায় উদ্ধার, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা পুলিশের।

বিদেশি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার আশুলিয়ায়

আপডেট সময়: ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সাভারের আশুলিয়া এলাকা থেকে এক বিদেশি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে আশুলিয়ার একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি শ্রীলংকার নাগরিক এবং আশুলিয়ার ডিইপিজেড (DEPZ) এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে নিহতের বন্ধুরা তাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তাদের সন্দেহ হয়। পরে তারা তার ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা ওই বিদেশি নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত চলছে।”

পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার