ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
৫০ পিস ইয়াবা উদ্ধার, আসামির বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে সাভার থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। তাঁর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন যাদুরচর এলাকা থেকে মোঃ কামরুল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার মৃত আয়নাল হক-এর ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

৫০ পিস ইয়াবা উদ্ধার, আসামির বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে

সাভারে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময়: ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে সাভার থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। তাঁর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন যাদুরচর এলাকা থেকে মোঃ কামরুল ইসলাম (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার মৃত আয়নাল হক-এর ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

✒️ আরও পড়ুন 📖  হেরোইন-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার