ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
১৬ ডিসেম্বরকে ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, আজ থেকেই শুরু নিরাপত্তা কার্যক্রম

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা, মোতায়েন ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ উপলক্ষে পোশাকে ও সাদা পোশাকে প্রায় চার হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ফোর্স কাজ করবে।”

তিনি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষভাবে জোরদার করা হয়েছে। “আমিন বাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পুরো সড়কজুড়ে যান চলাচল নির্বিঘ্ন রাখতে আমরা আলাদা ট্রাফিক ব্যবস্থা নিয়েছি,”—বলেন তিনি। ডিআইজি জানান, আজ থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

১৬ ডিসেম্বরকে ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, আজ থেকেই শুরু নিরাপত্তা কার্যক্রম

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা, মোতায়েন ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

আপডেট সময়: ০১:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ উপলক্ষে পোশাকে ও সাদা পোশাকে প্রায় চার হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় চার হাজার সদস্য। জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ফোর্স কাজ করবে।”

তিনি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষভাবে জোরদার করা হয়েছে। “আমিন বাজার থেকে শুরু করে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পুরো সড়কজুড়ে যান চলাচল নির্বিঘ্ন রাখতে আমরা আলাদা ট্রাফিক ব্যবস্থা নিয়েছি,”—বলেন তিনি। ডিআইজি জানান, আজ থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেশবাসীকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

✒️ আরও পড়ুন 📖  ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ঢাকা সফর শেষ মুহূর্তে বাতিল – হতাশ হাজারো ভিসাপ্রত্যাশী ও প্রবাসী