ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
দেড় বছর পর একই সময়ে একই ছবি পোস্ট করলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও ব্যবসায়ী রাকিব সরকার

বিচ্ছেদের পর আবারও একসঙ্গে মাহিয়া মাহি ও রাকিব সরকার! সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

তবে বছর দেড়েক আগে নিজেই স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি জানান, তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন। দম্পতির সংসারে রয়েছে এক পুত্রসন্তান।

বিচ্ছেদের ঘোষণার পর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি মাহি ও রাকিবকে। কিন্তু দীর্ঘ বিরতির পর হঠাৎ করেই মাহি নিজের ফেসবুক প্রোফাইলে রাকিব সরকার ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “মাশাআল্লাহ”, সঙ্গে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি ❤️।

মজার বিষয় হলো— মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগেই রাকিব সরকারও একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। দুজনের কাছাকাছি সময়ে একই ছবি পোস্ট করা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর গুঞ্জন।

নেটিজেনদের প্রশ্ন— তবে কি বরফ গলছে মাহি-রাকিবের সম্পর্কে? আবারও কি এক ছাদের নিচে ফিরছেন এই দম্পতি?

এই পোস্টকে ঘিরে তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন— “আলহামদুলিল্লাহ, আবার সব আগের মতো হয়ে যাক।” আরেকজন লিখেছেন—“একসঙ্গে দেখে ভালো লাগল, দোয়া রইল আপনাদের জন্য।”

তবে মাহি বা রাকিব সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

দেড় বছর পর একই সময়ে একই ছবি পোস্ট করলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও ব্যবসায়ী রাকিব সরকার

বিচ্ছেদের পর আবারও একসঙ্গে মাহিয়া মাহি ও রাকিব সরকার! সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন

আপডেট সময়: ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

তবে বছর দেড়েক আগে নিজেই স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি জানান, তাদের বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছেন। দম্পতির সংসারে রয়েছে এক পুত্রসন্তান।

বিচ্ছেদের ঘোষণার পর আর প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি মাহি ও রাকিবকে। কিন্তু দীর্ঘ বিরতির পর হঠাৎ করেই মাহি নিজের ফেসবুক প্রোফাইলে রাকিব সরকার ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “মাশাআল্লাহ”, সঙ্গে দিয়েছেন একটি ভালোবাসার ইমোজি ❤️।

মজার বিষয় হলো— মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগেই রাকিব সরকারও একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। দুজনের কাছাকাছি সময়ে একই ছবি পোস্ট করা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর গুঞ্জন।

নেটিজেনদের প্রশ্ন— তবে কি বরফ গলছে মাহি-রাকিবের সম্পর্কে? আবারও কি এক ছাদের নিচে ফিরছেন এই দম্পতি?

এই পোস্টকে ঘিরে তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন— “আলহামদুলিল্লাহ, আবার সব আগের মতো হয়ে যাক।” আরেকজন লিখেছেন—“একসঙ্গে দেখে ভালো লাগল, দোয়া রইল আপনাদের জন্য।”

তবে মাহি বা রাকিব সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

✒️ আরও পড়ুন 📖  রূপ ও অভিনয়ের মেলবন্ধনে জয়া আহসান, নতুন লুকে নেটিজেনদের মুগ্ধতা