ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ১৭ জানুয়ারি তিনটি পৃথক অভিযানে তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে মোট ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এই অভিযানের তথ্য দিয়েছে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। বিশেষ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম ও অন্যান্য ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ মামুনুর রশিদ খোকন ওরফে সাফি (৩২), বগুড়া সদর থানার কাটলারপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে। বর্তমানে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ি এলাকায় বসবাস করেন। তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মোঃ বিল্লাল হোসেন (৩২), সাভার তালবাগ এলাকার মৃত সফিকুল ইসলাম মফিজের ছেলে। তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জানা গেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যেই ৩টি মাদক মামলা রয়েছে। ফয়জুল করিম (২৮), ভোলা সদর থানার শিবপুর এলাকার ফয়জুল্লার ছেলে। তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ খবর ডেস্ক 
