ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
১২ ফেব্রুয়ারি অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে রায়ের আহ্বান | সার্বভৌমত্ব রক্ষায় জীবন দেওয়ার প্রত্যয় | অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ

বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে ঢাকা, দিল্লি নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জনগণ ৫ আগস্টের পর নতুন করে কোনো জালেমের আবির্ভাব দেখতে চায় না। যারা আবার চাঁদাবাজি, নির্যাতন ও সহিংসতা শুরু করেছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পরাজিত করবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “যারা অতীতে দিল্লীর তাবেদারি করেছে এবং এখনো করছে, তাদের রাজনীতি বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে ঢাকা, দিল্লি নয়। আমরা জীবন দিয়েছি, আবারও জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।”

তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং জনগণ পরিবর্তন, সংস্কার ও ইনসাফ চায়। আসন্ন নির্বাচনে জনগণ সেই গণজোয়ারের পক্ষেই রায় দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নাহিদ ইসলাম বলেন, একটি দলের নেতা দেশে এসে পরিবর্তনের কথা বলছেন কিন্তু দেশের কৃষি বাস্তবতা সম্পর্কেই তার ধারণা নেই। “দেশের কোথায় সয়াবিন, কোথায় ভুট্টা চাষ হয় তিনি জানেন না। তাহলে তিনি কিসের পরিবর্তন করবেন? নতুন বাংলাদেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।”

তিনি বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের প্রচারণায় বিএনপি’র হামলার ঘটনায় নিন্দা জানান তিনি।

সভায় জেলা আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন, সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, আইন সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, সাভার থানার আমীর আব্দুল কাদের, আশুলিয়া থানার আমীর বশির আহমেদ, সাভার পৌর আমীর আজিজুর রহমানসহ স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

১২ ফেব্রুয়ারি অন্যায় ও চাঁদাবাজির বিরুদ্ধে রায়ের আহ্বান | সার্বভৌমত্ব রক্ষায় জীবন দেওয়ার প্রত্যয় | অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ

বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে ঢাকা, দিল্লি নয়: নাহিদ ইসলাম

আপডেট সময়: ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬