ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার ভাঙলেন সেই নীরবতা—প্রকাশ করলেন বহু বছরের প্রেমের গল্প।

বহু বছর ধরে প্রেমে জয়া আহসান, বিয়ে নিয়ে জানালেন নিজের অবস্থান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময় কাজ, সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা কথা বললেও ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাঙলেন সেই নীরবতা।

পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়ার দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানেই ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন,

“হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।”

প্রেম ও সঙ্গী সম্পর্কে তিনি জানান, “আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।”

তবে বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন জয়া আহসান। তার ভাষায়,

“বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।”

জয়া আরও জানান, তিনি ও তার সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়াই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার ভাঙলেন সেই নীরবতা—প্রকাশ করলেন বহু বছরের প্রেমের গল্প।

বহু বছর ধরে প্রেমে জয়া আহসান, বিয়ে নিয়ে জানালেন নিজের অবস্থান

আপডেট সময়: ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময় কাজ, সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে খোলামেলা কথা বললেও ব্যক্তিগত জীবনকে আড়ালে রেখেছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাঙলেন সেই নীরবতা।

পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়ার দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানেই ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন,

“হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।”

প্রেম ও সঙ্গী সম্পর্কে তিনি জানান, “আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।”

তবে বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন জয়া আহসান। তার ভাষায়,

“বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।”

জয়া আরও জানান, তিনি ও তার সঙ্গী দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়াই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

✒️ আরও পড়ুন 📖  ‘ভদ্রতার কোনো মূল্য নেই’—সোজাসাপ্টা মন্তব্যে আবারও আলোচনায় মিষ্টি জান্নাত