ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
কোদাগু জেলায় সর্বোচ্চ করদাতা অভিনেত্রী; সম্পদ ও পারিশ্রমিকেও শীর্ষে দক্ষিণী–বলিউড তারকা

বছরের শুরুতেই প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়ে শীর্ষ করদাতা রাশমিকা মান্দানা

দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

চলতি বছরের শুরুতেই বড় অঙ্কের কর পরিশোধ করে আলোচনায় এসেছেন দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। জানা গেছে, ২০২৬ সালের শুরুতে তিনি প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর পরিশোধ করেছেন। এর মাধ্যমে কর্নাটকের কোদাগু জেলায় চলতি বছরে সর্বোচ্চ করদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন এই অভিনেত্রী।

২০১৬ সালে অভিনয় জগতে পা রাখেন রাশমিকা। কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে তার যাত্রা শুরু হয়। এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেন। ‘গীতগোবিন্দম’, ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘অ্যানিম্যাল’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

গত বছরই রাশমিকার মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা, যা সমসাময়িক অন্যান্য অভিনেত্রীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কাজের প্রয়োজনে তিনি মুম্বাই ও হায়দরাবাদে বসবাস করলেও তার শিকড় এখনও কর্নাটকের কোদাগু জেলাতেই।

জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে দ্রুত বেড়েছে রাশমিকার আয় ও সম্পদের পরিমাণ। বিলাসবহুল গাড়ির বড় সংগ্রহ রয়েছে তার। গ্যারাজে রয়েছে মার্সিডিজ সি-ক্লাস, অডি কিউ থ্রি ও রেঞ্জ রোভারসহ একাধিক দামি গাড়ি।

রিয়েল এস্টেটেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এই অভিনেত্রী। বেঙ্গালুরুতে প্রায় ৪ কোটি রুপি মূল্যের একটি প্রাসাদসম বাড়ি ছাড়াও মুম্বাইয়ে একটি বিলাসবহুল আবাসন রয়েছে তার মালিকানায়।

বর্তমানে রাশমিকা মান্দানা দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। প্রতি সিনেমায় তার পারিশ্রমিক প্রায় ৪ কোটি রুপি। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৪৫ কোটি রুপিরও বেশি।

এরই মধ্যে শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার আগেই সর্বোচ্চ কর পরিশোধ করে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসা কুড়ালেন রাশমিকা মান্দানা।

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার রায় আজপ্রধান অভিযুক্ত সোহেল রানা ও স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা রাষ্ট্রপক্ষের

কোদাগু জেলায় সর্বোচ্চ করদাতা অভিনেত্রী; সম্পদ ও পারিশ্রমিকেও শীর্ষে দক্ষিণী–বলিউড তারকা

বছরের শুরুতেই প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা কর দিয়ে শীর্ষ করদাতা রাশমিকা মান্দানা

আপডেট সময়: ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬