ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
এআই ডিপফেক ও অশালীন কনটেন্ট সরাতে আদালতে কঙ্গনা রানাওয়াত মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর আশাবাদী নুসরাত ভারুচা, পোস্টে জীবনের নতুন উপলব্ধি সিডনি সুইনির অন্তরঙ্গ দৃশ্য দেখে টিভি বন্ধ করেন বাবা ও দাদা ‘জেলার ২’-তে তামান্নাকে চেয়েও পেলেন না রজনীকান্ত ২১০০ সালের মধ্যে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি, বড় হুমকি পারমাণবিক যুদ্ধ ও এআইয়ের অপব্যবহার সোমবার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক

ফের বুবলীকে খোঁচা দিলেন অপু বিশ্বাস!

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সিনেমা কাজে খুব একটা দেখা যায় না। থিতু হওয়ার চেষ্টা করছেন ইউটিউবকেন্দ্রিক কাজে। তার আরও একটি পরিচয় আছে। চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তাদের এক ছেলে সন্তান রয়েছে। শাকিব-অপুর সংসারের ইতি টানার পরই, শাকিবের জীবনে জড়িয়ে পড়েন নায়িকা শবনম বুবলী। তিনিও এখন শাকিবের সাবেক স্ত্রী।

বর্তমানে এ দুই নায়িকা শাকিবের কাছে অতীত। তবে এই নায়ককে নিয়ে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে এই দুজনকে কাদা ছুড়তে দেখা যায়। শুরু থেকেই অপু বিশ্বাস কোনোভাবেই বুবলীকে মেনে নিতে পারেননি। তাই বিভিন্ন সময় বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেন সামাজিক মাধ্যমে। নতুন করে আবারও সরব হলেন অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে এই ইস্যু নিয়ে অপু বলেন, ‘তাকে আমার যোগ্য বলেই মনে করি না। কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস একজন সুপারস্টার।’ তবে কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি। বুবলীর নাম না উল্লেখ করে এবারও যে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে এখনও নীরব রয়েছেন এই নায়িকা।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।

এআই ডিপফেক ও অশালীন কনটেন্ট সরাতে আদালতে কঙ্গনা রানাওয়াত

ফের বুবলীকে খোঁচা দিলেন অপু বিশ্বাস!

আপডেট সময়: ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সিনেমা কাজে খুব একটা দেখা যায় না। থিতু হওয়ার চেষ্টা করছেন ইউটিউবকেন্দ্রিক কাজে। তার আরও একটি পরিচয় আছে। চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী। তাদের এক ছেলে সন্তান রয়েছে। শাকিব-অপুর সংসারের ইতি টানার পরই, শাকিবের জীবনে জড়িয়ে পড়েন নায়িকা শবনম বুবলী। তিনিও এখন শাকিবের সাবেক স্ত্রী।

বর্তমানে এ দুই নায়িকা শাকিবের কাছে অতীত। তবে এই নায়ককে নিয়ে মাঝেমধ্যে সামাজিক মাধ্যমে এই দুজনকে কাদা ছুড়তে দেখা যায়। শুরু থেকেই অপু বিশ্বাস কোনোভাবেই বুবলীকে মেনে নিতে পারেননি। তাই বিভিন্ন সময় বুবলীকে খোঁচা দিয়ে কথা বলেন সামাজিক মাধ্যমে। নতুন করে আবারও সরব হলেন অপু বিশ্বাস। সম্প্রতি এক অনুষ্ঠানে এই ইস্যু নিয়ে অপু বলেন, ‘তাকে আমার যোগ্য বলেই মনে করি না। কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না। আমি অপু বিশ্বাস একজন সুপারস্টার।’ তবে কাকে তিনি যোগ্য মনে করছেন না, তা নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি। বুবলীর নাম না উল্লেখ করে এবারও যে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু, সেটা নিয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি। এ প্রসঙ্গে এখনও নীরব রয়েছেন এই নায়িকা।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। এরপর শাকিবের এ সংসারও ভেঙে যায়।

✒️ আরও পড়ুন 📖  চৈত্র সংক্রান্তি ও নববর্ষের আয়োজন সম্পর্কে যা জানা গেল