ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে নির্বাচনী প্রস্তুতি, দ্বিপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা সংকট ও পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জোর প্রস্তুতি চলছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য ও কৃষি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি নেদারল্যান্ডসের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষকদল এ সপ্তাহে বাংলাদেশে আসছে, আর নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে।

দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনাও আলোচনায় আসে। অধ্যাপক ইউনূস বলেন, বন্যা নিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ্ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ ইতিমধ্যে উপকৃত হয়েছে। পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাড়তি সহায়তা কামনা করেন। তিনি উল্লেখ করেন, অর্থসংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে অবহিত করেন যে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রদূত বোমেলও রোহিঙ্গা সংকটের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে আরও মনোযোগের দাবি রাখে।

এদিকে বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তাঁর সহকর্মীদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল থাকার সামর্থ্য বাংলাদেশ দীর্ঘদিন রাখে না। দেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে।

কার্ল পেজ (গুগল সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের ভাই) এ সময় পরবর্তী প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেমের অগ্রগতির কথা তুলে ধরেন।

অন্যদিকে, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) প্রশাসনিক কাউন্সিলে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রতিনিধিদলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ ১৫৭ ভোটের মধ্যে ৯৭ পেয়ে টানা দ্বিতীয়বার চার বছরের জন্য সদস্য নির্বাচিত হয়।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ একে ‘কূটনৈতিক সাফল্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে নির্বাচনী প্রস্তুতি, দ্বিপক্ষীয় সহযোগিতা, রোহিঙ্গা সংকট ও পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা

ফেব্রুয়ারিতে নির্বাচনের জোর প্রস্তুতি চলছে

আপডেট সময়: ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫