ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
দুই আসামি গ্রেপ্তার, বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত

পুলিশ সদস্যকে মারধর-চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

কুমিল্লার দেবিদ্বারে এক পুলিশ সদস্যকে আটকে রেখে মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন ওরফে বিল্লুসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত বিল্লাল হোসেন দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি পৌর এলাকার আলমপুরে। বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ

গ্রেপ্তার দুজন হলেন—দেবিদ্বার উপজেলার সুবীল ইউনিয়নের বুড়িরপাড় গ্রামের তাসলিমা আক্তার, পিতা হারুনুর রশিদ, এবং হেলাল খান। মামলার অন্য আসামিরা হলেন বুড়িরপাড়ের আমেনা বেগম, গুনাইঘর দৌলতখানের হেলাল খান ও কামাল, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লু, এবং চাপানগরের কানা জালাল

ভুক্তভোগী পুলিশ সদস্য আবু কাউছারের স্ত্রী ও মামলার বাদী ইশরাত জাহান জানান, তাঁর স্বামী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় কর্মরত। গত ১ অক্টোবর আমেনা বেগম জমি দেখানোর কথা বলে তাঁর স্বামীকে ছোট আলমপুর এলাকায় নিয়ে যান। পরে মাদ্রাসা ভবনের পঞ্চম তলায় নিয়ে একটি কক্ষে আটকে রাখেন অভিযুক্তরা।

তিনি আরও জানান, সেখানে তাসলিমা আক্তার, আমেনা বেগম, হেলাল খান, কামাল, বিল্লু ও জালাল তাঁর স্বামীর ওপর হামলা চালান, ১৩ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেন এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা আদায় করে তিন ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়।

ইশরাত জাহান আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাঁর স্বামীকে প্রথম স্ত্রী তাসলিমা আক্তারকে ২০ লাখ টাকা কাবিনে পুনরায় বিবাহ করতে চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাঁরা চাঁদা দাবি করে নির্যাতন চালান।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন বলেন, “পুলিশ সদস্য আবু কাউছারকে তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে দেখার পর কয়েকজন ছেলে আটক করে। পরে জানতে পারি তিনি পুলিশ সদস্য, তখন সেখান থেকে চলে আসি। আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে।”

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “পুলিশ সদস্যের কাছে চাঁদা দাবির ঘটনায় মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।”

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দুই আসামি গ্রেপ্তার, বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত

পুলিশ সদস্যকে মারধর-চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা

আপডেট সময়: ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫