ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্যরা ধরা পড়ে

ঢাকা জেলা পুলিশের অভিযানে সাভার থেকে তিন ডাকাত সদস্য গ্রেফতার

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর), ঢাকা জেলা তিনজন ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর মধুমতি মডেল টাউন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। এসময় এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন—

মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (২৫), পিতা গুলজার হোসেন মানিক, ঠিকানা: ডিমলা, নীলফামারী; বর্তমানে সাভারের মধুমতি মডেল টাউনে ভাড়াটিয়া।

মোঃ আল আমিন (৩২), পিতা মৃত হায়দার আলী, ঠিকানা: ডুবা দাঙ্গা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা; বর্তমানে সাভারের ইমান্দিপুর এলাকায় বসবাসকারী।

মোঃ পারভেজ হোসেন ওরফে বক্কর (৩৩), পিতা মোঃ কামাল হোসেন, ঠিকানা: পূর্বহাটি, তেঁতুলঝোড়া ইউনিয়ন, সাভার।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা সাভার, আশুলিয়া, ধামরাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত।

পূর্বের অপরাধের রেকর্ড (PCPR):

জাহাঙ্গীর হোসেন আপন: জামালপুর সদর থানার এফআইআর নং-৩৬ (তারিখ: ১৩ এপ্রিল ২০২৫), ধারা ৩৯৪— মামলার তদন্তে সন্দিগ্ধ।

পারভেজ হোসেন ওরফে বক্কর: শিবচর থানার এফআইআর নং-৪৭ (তারিখ: ৩০ এপ্রিল ২০২৫), ধারা ৩৯২/১৭১— তদন্তে সন্দিগ্ধ।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা নং-৭৪ (তারিখ: ১৯/১০/২০২৫), ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ডাকাত দলের সক্রিয় সদস্যরা ধরা পড়ে

ঢাকা জেলা পুলিশের অভিযানে সাভার থেকে তিন ডাকাত সদস্য গ্রেফতার

আপডেট সময়: ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫