ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক প্রথম রানেই ব্যাট তুলে উদযাপন, চার শূন্যের চাপ কাটিয়ে লিটনের ঘুরে দাঁড়ানোর গল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ককটেল উদ্ধার বিতর্ক পেছনে ফেলে আল নাসরের জার্সিতে ফিরেই গোল, রোনালদোর ক্যারিয়ারে ৯৮০তম মাইলফলক মুকেশ আম্বানিকে ‘ভারতের প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ ইলন মাস্কের, স্টারলিংক নিয়ে নতুন বিতর্ক সাভারে ডিবি পুলিশের অভিযান: ১৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার জুমার দিন দুই খুতবার মাঝে যেসব দোয়া পড়বেন কক্সবাজারে হোটেলকক্ষে কুলসুমা হত্যা: সাত দিন পর রোহিঙ্গা ক্যাম্প থেকে অভিযুক্ত ইরফান গ্রেফতার রোগ প্রতিরোধে সহায়ক ১০ ধরনের খাবার, সুস্থ থাকতে রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায় উৎসবের আগে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে খাদ্যতালিকায় রাখুন যেসব খাবার

পাস ও জিপিএ-৫ কমার কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার পাসের হার ৬৮.৪৫ এবং জিপিএ ফাইভ এক লাখ ৩৯ হাজার ৩২। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৩.০৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন। পাসের হার ও জিপিএ-৫ কমার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ওভার মার্কিং ও আন্ডার মার্কিং না করে যথাযথভাবে খাতা মূল্যায়ন হওয়ায় প্রকৃত পাসের হার পাওয়া সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান তুলে ধরার সময় এ ব্যাখ্যা দেন তিনি। এহসানুল কবীর বলেন, বিগত বছরগুলোতে সাবজেক্ট ম্যাপিং ও নম্বর বাড়িয়ে দিয়ে পাসের হার বেশি দেখানো হতো।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পাসের হারে শীর্ষ রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ।

এছাড়া, কারিগরিতে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, মাদ্রাসায় ৬৮.০৯ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ ও বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।

কুমিল্লায় কিশোরী জান্নাতুল তাজমীন হত্যা: আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার অটোরিকশাচালক

পাস ও জিপিএ-৫ কমার কারণ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

আপডেট সময়: ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এবার পাসের হার ৬৮.৪৫ এবং জিপিএ ফাইভ এক লাখ ৩৯ হাজার ৩২। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮৩.০৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৮২ হাজার ১২৯ জন। পাসের হার ও জিপিএ-৫ কমার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ওভার মার্কিং ও আন্ডার মার্কিং না করে যথাযথভাবে খাতা মূল্যায়ন হওয়ায় প্রকৃত পাসের হার পাওয়া সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান তুলে ধরার সময় এ ব্যাখ্যা দেন তিনি। এহসানুল কবীর বলেন, বিগত বছরগুলোতে সাবজেক্ট ম্যাপিং ও নম্বর বাড়িয়ে দিয়ে পাসের হার বেশি দেখানো হতো।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৬৮.৪৫ শতাংশ। পাসের হারে শীর্ষ রয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৭৩.৬৯ শতাংশ।

এছাড়া, কারিগরিতে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, মাদ্রাসায় ৬৮.০৯ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ ও বরিশাল বোর্ডে ৫৬.৩৮ শতাংশ।

✒️ আরও পড়ুন 📖  নতুন পদ্ধতিতে প্রকাশ হবে এসএসসির ফল, জানবেন যেভাবে