ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে খায়রুল কবির খোকন পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি বাড়ানোর ওপর জোর

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা বিএনপির—পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

খায়রুল কবির খোকন বলেন, একটি দেশের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু বাস্তবতায় এই পরিমাণ বনভূমি না থাকায় পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটি শুধু একটি পরিবেশগত উদ্যোগ নয়, বরং জনগণের কল্যাণে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

সরকারের বিভিন্ন সামাজিক উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে। এছাড়া স্বল্প সময়ের মধ্যে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডিবির পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে খায়রুল কবির খোকন পরিবেশের ভারসাম্য রক্ষায় বনভূমি বাড়ানোর ওপর জোর

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা বিএনপির—পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ

আপডেট সময়: ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬