ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা উদ্ধার, ৮ জন গ্রেফতার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে: ৭ নিহত, আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ: ‘জাগো আলোক-লগনে’ গানে প্রভাতের সূচনা পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিবি অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ইয়াবা ও চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঢাকা জেলায় ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: জাল টাকা ও হেরোইনসহ দুইজন গ্রেফতার
মাজার জিয়ারত, কৃষক সমাবেশ ও কৃষিমেলার উদ্বোধন; প্রাথমিকভাবে ২৭ হাজার কৃষকের মাঝে কার্ড বিতরণ

পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান। ফাইল ছবি

পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টাঙ্গাইল, ১৪ এপ্রিল: পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলে আজ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে তিনি কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রি-পাইলটিং কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল থেকে সারাদেশে ২৭ হাজার কৃষকের মধ্যে এ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে এটি দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। কৃষক কার্ডের আওতায় কৃষকরা বছরে আড়াই হাজার টাকাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়াম, দুটি হেলিপ্যাড, কৃষিমেলা প্রাঙ্গণসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রস্তুত করা হয়েছে। শহরের প্রধান সড়ক ও মওলানা ভাসানীর মাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার।

জেলা বিএনপির নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা টাঙ্গাইলের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে সিটি করপোরেশন ঘোষণা, পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং শিক্ষা ও শিল্প খাতের উন্নয়ন।

এর আগে সোমবার সমাবেশস্থল পরিদর্শন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তিনি বলেন, বাংলা নববর্ষের প্রথম দিনে কৃষক কার্ড কর্মসূচির সূচনা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এদিকে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে যাবেন। সফরকালে তিনি বগুড়া পুলিশ লাইন্স মাঠে অবতরণ করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন, সম্ভাব্য বগুড়া সিটি করপোরেশন ঘোষণা, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কাজের উদ্বোধন এবং একটি হাসপাতালের উদ্বোধন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফর শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন। টাঙ্গাইল ও বগুড়ায় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে।

সর্বাধিক পঠিত

আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাজার জিয়ারত, কৃষক সমাবেশ ও কৃষিমেলার উদ্বোধন; প্রাথমিকভাবে ২৭ হাজার কৃষকের মাঝে কার্ড বিতরণ

পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময়: ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬