ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন ওয়েব সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’ দিয়ে। চমক হিসেবে এবার যুক্ত হচ্ছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া।

পরিচালনায় শাহরুখপুত্র আরিয়ান খান, ‘ব্যাড্স অব বলিউড’-এ আইটেম গানে তামান্না

বলিউডে পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’ ইতিমধ্যেই ব্যাপক আলোচনায়। ট্রেলার, টিজার ও গান প্রকাশের পর দর্শকমহলে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। কারণ, এ সিরিজে হাজির হয়েছেন বলিউডের প্রায় সব শীর্ষ তারকা— শাহরুখ, সালমান, আমিরসহ আরও অনেকে। মুক্তির আগেই একের পর এক চমক উপহার দিচ্ছেন শাহরুখপুত্র।

সর্বশেষ জানা গেছে, এই সিরিজে বিশেষ আইটেম গানে দেখা যাবে দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়াকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে একটি প্রমোশনাল ভিডিও, যেখানে তামান্নার ঝলক নজর কেড়েছে ভক্তদের। ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে— “Meets the asli Bads in Bads of Bollywood”। প্রমো ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে হৈচৈ আরও বেড়েছে। দর্শকরা এখন অপেক্ষায় আছেন পূর্ণাঙ্গ সিরিজটি দেখার জন্য।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন ওয়েব সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’ দিয়ে। চমক হিসেবে এবার যুক্ত হচ্ছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া।

পরিচালনায় শাহরুখপুত্র আরিয়ান খান, ‘ব্যাড্স অব বলিউড’-এ আইটেম গানে তামান্না

আপডেট সময়: ০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বলিউডে পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাড্স অব বলিউড’ ইতিমধ্যেই ব্যাপক আলোচনায়। ট্রেলার, টিজার ও গান প্রকাশের পর দর্শকমহলে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। কারণ, এ সিরিজে হাজির হয়েছেন বলিউডের প্রায় সব শীর্ষ তারকা— শাহরুখ, সালমান, আমিরসহ আরও অনেকে। মুক্তির আগেই একের পর এক চমক উপহার দিচ্ছেন শাহরুখপুত্র।

সর্বশেষ জানা গেছে, এই সিরিজে বিশেষ আইটেম গানে দেখা যাবে দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়াকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে একটি প্রমোশনাল ভিডিও, যেখানে তামান্নার ঝলক নজর কেড়েছে ভক্তদের। ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে— “Meets the asli Bads in Bads of Bollywood”। প্রমো ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে হৈচৈ আরও বেড়েছে। দর্শকরা এখন অপেক্ষায় আছেন পূর্ণাঙ্গ সিরিজটি দেখার জন্য।

✒️ আরও পড়ুন 📖  অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাব এড়াতে নিজেকে ‘বিবাহিত’ বলেন জাহ্নবী কাপুর