ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

নোয়াখালীতে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বিশাদ জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে এর সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সেন্টি ইয়াছিন মোল্লা জানান, হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঁচটি টিম পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের আরো কয়েকটি টিম সেখানে পাঠানো হচ্ছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নোয়াখালীতে হকার্স মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট সময়: ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বিশাদ জানান, রাতে হঠাৎ হর্কাস মার্কেটে আগুনের ফুলকি দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে এর সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সেন্টি ইয়াছিন মোল্লা জানান, হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঁচটি টিম পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের আরো কয়েকটি টিম সেখানে পাঠানো হচ্ছে।

✒️ আরও পড়ুন 📖  রংপুরে বিএনপি নেতা আনিছুর রহমান লাকুকে অশ্রু, শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায়