ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড় সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালীতে অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদে অভিযান, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালীতে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে উত্তেজনা, ভাঙচুর-অবরোধে এক ঘণ্টা যানজট

নোয়াখালী জেলা শহর মাইজদীর জিলা স্কুলের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালাতে গিয়ে উত্তেজনার ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় চালকরা একটি পিকআপ ভাঙচুরের অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেট ও পুলিশের গাড়ি অবরুদ্ধ করেন। এ সময় আরও চালক ও শ্রমিক একত্রিত হয়ে প্রধান সড়ক অবরোধ করলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালক ও শ্রমিকরা অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। প্রায় এক ঘণ্টা পর জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন চালক-শ্রমিকরা।

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি জানান, জিলা স্কুলের সামনে দীর্ঘদিন ধরে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড ছিল। সেখানে চাঁদাবাজিও চলছিল। এ কারণে উচ্ছেদ অভিযান চালানো হয়।

অন্যদিকে, চালকদের অভিযোগ— “ম্যাজিস্ট্রেট চাইলে মামলা দিতে পারেন, কিন্তু গাড়ি ভাঙচুর করার অধিকার নেই।”

সর্বাধিক পঠিত

সাভার সেটেলমেন্ট অফিসে ঘুষের রমরমা: বেঞ্চ সহকারী হেলালকে ঘিরে তোলপাড়

নোয়াখালীতে অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদে অভিযান, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর

নোয়াখালীতে অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে উত্তেজনা, ভাঙচুর-অবরোধে এক ঘণ্টা যানজট

আপডেট সময়: ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫