ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার ধামরাইয়ে ৯ মামলার আসামি ছিনতাইকারী গ্রেফতার সাভারের ভাঙচুর মামলায় জামিনে মুক্ত ছাত্রদল নেতা রেজাউল করিম জুয়েল ঢাকা জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেফতার ৪ ব্যবসায়ী ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা নিয়ম না মানায় অপপ্রচার: সাভার সাব-রেজিস্ট্রারের অভিযোগ গাঁজাসহ আশুলিয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫, প্রথম দিনে বাংলা আশুলিয়ায় ডিবির অভিযানে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
রমজান উপলক্ষে কেজি প্রতি ৬৫০ টাকায় মাংস বিক্রি, পর্যায়ক্রমে নিত্যপণ্যে বিশেষ উদ্যোগের ঘোষণা

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন এমপি মাজেদ বাবুর

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন লুৎফুল্লাহেল মাজেদ বাবু। ঈশ্বরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি। সোমবার দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বাজার কমিটির প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে কেজি প্রতি ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রমজান মাসে যাতে কোনো পরিবার মাংসের স্বাদ থেকে বঞ্চিত না হয়—এ লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য।

মাংস কিনতে আসা সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, “উপজেলা প্রশাসন ও বাজার কমিটি থেকে শুরু করে আমাদের সবার কাজ আপনাদের জন্য ভালো কিছু করা। আমরা সেই ধারা অব্যাহত রাখব। আপনাদেরও সহযোগিতা চাই। সবাইকে হয়তো আমরা সব দিতে পারব না, সবার পাশে আমরা সবসময় দাঁড়াতে পারব না—আমাদের সীমাবদ্ধতা আছে। তবে আপনারা সুশৃঙ্খলভাবে মাংস গ্রহণ করবেন এবং আমরা ভবিষ্যতে আরও ভালো উদ্যোগ নিতে চাই।”

সংসদ সদস্য আরও জানান, শুধু মাংস নয় পর্যায়ক্রমে চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও সুলভ মূল্যে বিক্রির পরিকল্পনা রয়েছে। রমজানে বাজার নিয়ন্ত্রণ ও জনসাধারণের দুর্ভোগ কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ময়মনসিংহ-৮ আসনের এই নবনির্বাচিত সংসদ সদস্য বলেন, “রাজনীতি হোক মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমি চাই না আমার ঈশ্বরগঞ্জের কোনো পরিবার রমজানে মাংসের স্বাদ থেকে বঞ্চিত থাকুক।”

উদ্বোধনের প্রথম দিনেই বিপুল সংখ্যক মানুষ সুলভ মূল্যে মাংস সংগ্রহ করতে ভিড় করেন। অনেকেই এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে রমজানে নিত্যপণ্যের চাপে কিছুটা হলেও স্বস্তি মিলবে।

সর্বাধিক পঠিত

ইয়াবা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রমজান উপলক্ষে কেজি প্রতি ৬৫০ টাকায় মাংস বিক্রি, পর্যায়ক্রমে নিত্যপণ্যে বিশেষ উদ্যোগের ঘোষণা

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন এমপি মাজেদ বাবুর

আপডেট সময়: ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬