ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি, ঢাকার আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি মাছের ঘের থেকে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলেন- পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। নিহতদের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকিং করা হয় এলাকায়, পরে সকালে বাসার পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

নিখোঁজের ১২ ঘন্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১২:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সাভার প্রতিনিধি, ঢাকার আশুলিয়ায় নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি মাছের ঘের থেকে মাদ্রাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলেন- পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) এবং জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো। নিহতদের স্বজনরা জানান, গতকাল রাত থেকে নিখোঁজ ছিল শিশুরা। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকিং করা হয় এলাকায়, পরে সকালে বাসার পাশের পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ আকন্দ বলেন, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

✒️ আরও পড়ুন 📖  সাভার-আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান: ২০০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার