ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

যশোরের শার্শা উপজেলায় মোংলা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চান্দু মিয়া (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে শার্শা-জামতলা সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত চান্দু মিয়া শার্শা উপজেলার কাজীপাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, চান্দু মিয়া জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই একা একা গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাভারণ থেকে ছেড়ে আসা ট্রেনটি বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় চান্দু মিয়া রেললাইনের পাশে হাঁটছিলেন। হঠাৎ তিনি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে বেনাপোল রেলওয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোংলা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শার্শা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

সর্বাধিক পঠিত

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শার্শায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

আপডেট সময়: ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

যশোরের শার্শা উপজেলায় মোংলা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চান্দু মিয়া (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে শার্শা-জামতলা সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত চান্দু মিয়া শার্শা উপজেলার কাজীপাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, চান্দু মিয়া জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই একা একা গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নাভারণ থেকে ছেড়ে আসা ট্রেনটি বেনাপোলের দিকে যাচ্ছিল। এ সময় চান্দু মিয়া রেললাইনের পাশে হাঁটছিলেন। হঠাৎ তিনি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে বেনাপোল রেলওয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোংলা থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শার্শা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

✒️ আরও পড়ুন 📖  সাভার-ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন