ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দল। সেখানেই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটলো।

নিউইয়র্কে ড. ইউনূসের প্রতিনিধি আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময়: ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 118

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।

এ সময় আখতার হোসেনের সঙ্গে থাকা দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনাটি নিশ্চিত করেন। তিনি লিখেন, “আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে।”

তাসনিম জারা আরও বলেন, “এ হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, বরং তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে।”

প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার প্রতিনিধিদলে ছয়জন রাজনৈতিক নেতা রয়েছেন। তাদের একজন হলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

সর্বাধিক পঠিত

সাভারে তরুণী গণধর্ষণ: দুই আসামি আটক, পলাতক আরও তিনজন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দল। সেখানেই বিমানবন্দরে হামলার ঘটনা ঘটলো।

নিউইয়র্কে ড. ইউনূসের প্রতিনিধি আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

আপডেট সময়: ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫