ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প
ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় গভীর রাতে অভিযান; আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা, আদালতে প্রেরণ

নরসিংহপুরে ডিবির অভিযান, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। রবিবার (২৬ এপ্রিল ) দিবাগত রাত প্রায় ১১টা ২৫ মিনিটে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রুবেল হাওলাদার (৩২) ও মোঃ হিমেল সিকদার রাজা (২৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ হাইসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে নরসিংহপুর এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় গভীর রাতে অভিযান; আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা, আদালতে প্রেরণ

নরসিংহপুরে ডিবির অভিযান, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময়: ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। রবিবার (২৬ এপ্রিল ) দিবাগত রাত প্রায় ১১টা ২৫ মিনিটে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রুবেল হাওলাদার (৩২) ও মোঃ হিমেল সিকদার রাজা (২৫)। তাদের কাছ থেকে উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ হাইসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে নরসিংহপুর এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের দেহ তল্লাশি করে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

✒️ আরও পড়ুন 📖  আশুলিয়ায় ছয় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার