ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৪ পরিবারকে ৩ লাখ টাকা করে সহায়তা সৌদি আরবের উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির আশা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কোন নামাজে কী আমল করতে হয় ও কীভাবে—সহজ গাইড ৫ ওয়াক্ত নামাজ কীভাবে ফরজ হলো, সহিহ ও শুদ্ধভাবে নামাজ পড়ার নিয়ম সাভার-ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার এবার নিজের যে দুর্বলতার কথা স্বীকার করলেন রাশমিকা বিগ বসে কেন গিয়েছিলেন নোরা ফতেহি? ফাঁস করলেন অজানা গল্প

আশুলিয়ায় ছয় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. হামিদুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার প্রি-ক্যাডেট হাইস্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. হামিদুল ইসলাম (৪০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাড়িয়াটারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ইপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হামিদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি মো. আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আশুলিয়া থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।”

সাভার-আশুলিয়ায় ইয়াবা-হেরোইনসহ ৬ জন গ্রেপ্তার

আশুলিয়ায় ছয় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. হামিদুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার প্রি-ক্যাডেট হাইস্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. হামিদুল ইসলাম (৪০) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাড়িয়াটারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ইপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হামিদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজত থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি মো. আব্দুল হান্নান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আশুলিয়া থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।”

✒️ আরও পড়ুন 📖  বেনাপোলের ইছামতি নদীর ধারে কুড়িয়ে পাওয়া নবজাতক পেল নতুন বাবা–মা